প্রার্থী পরিচিতি

তুরস্ক প্রবাসী তরুণ উদ্যোক্তা ও সমাজকর্মী শিহাব আহমেদ দীর্ঘদিন ধরে হাতীবান্ধা - পাটগ্রামে বিশুদ্ধ পানি, শিক্ষা সহায়তা, কর্মসংস্থান ও সামাজিক উন্নয়নে কাজ করছেন। আপনার একটি ভোট - উন্নয়নের ধারাবাহিকতা ও জবাবদিহির শক্তি।

QR Code
যোগাযোগ সংরক্ষণ করুন
Add to Contacts (VCF)

মূল কাজগুলো

💧
প্রতি ঘরে বিশুদ্ধ পানি পর্যায়ক্রমে ২০৩০ লক্ষ্য - হাতীবান্ধা - পাটগ্রামের প্রতিটি ঘরে নিরাপদ পানি।
🎓
শিক্ষাবৃত্তি “শিহাব আহমেদ শিক্ষাবৃত্তি ” - মেধাবীদের উচ্চশিক্ষায় সহায়তা ও গাইডেন্স।
🩺
স্বাস্থ্য সুরক্ষা দরিদ্র পরিবারের চিকিৎসা সহযোগিতা, জরুরি মেডিকেল সাপোর্ট, স্বাস্থ্য শিবির।
🛠️
কর্মসংস্থান/স্কিল যুব - নারীর স্কিল ডেভেলপমেন্ট, আইটি/কারিগরি প্রশিক্ষণ ও স্থানীয় চাকরির সংযোগ।

অর্জন (হাতীবান্ধা - পাটগ্রাম)

  • ২৫,০০০+ পরিবারের জন্য বিশুদ্ধ পানির টিউবওয়েল স্থাপন ও রক্ষণাবেক্ষণ।
  • স্থানীয় রাস্তা, সেতু, ও যাতায়াত সুবিধায় সহায়তা; ধর্মীয়/শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়ন সহযোগিতা।
  • মহামারিকালে ত্রাণ, খাদ্য ও ঈদ উপহার - হাজারো পরিবার উপকৃত।
  • শিক্ষার্থীদের বৃত্তি, কোচিং/ভর্তি সহায়তা ও শিক্ষাসামগ্রী প্রদান।
  • গরীব - দরিদ্রের চিকিৎসা ব্যয়ে সহায়তা; জরুরি রেফারাল/ঔষধ ব্যবস্থা।
  • যুব উন্নয়ন, কর্মমুখী দক্ষতা বৃদ্ধি ও পুনর্বাসনমুখী সহযোগিতা।

ইমপ্যাক্ট টাইমলাইন

২০১৮ - ২০২৪: পানি প্রকল্প বিস্তৃতি, মসজিদ - মাদরাসায় ওযুখানা, প্রয়োজনমুখী অবকাঠামো সহায়তা।
২০২৪ - ২০২৫: শিক্ষাবৃত্তি, আইটি/কারিগরি প্রশিক্ষণ, শতাধিক শিক্ষার্থী উপকৃত - চলমান।
চলমান: নারী/যুব স্কিল ডেভেলপমেন্ট, স্থানীয় কর্মসংস্থান সংযোগ ও স্বাস্থ্যসেবা উদ্যোগ।

ভিশন ২০৩০ - প্রতিশ্রুতি

🏭
বেকারত্বমুক্ত জনপদশিল্পায়ন, কারখানা, ক্ষুদ্র উদ্যোক্তা সাপোর্ট, ন্যায্য চাকরির পরিবেশ।
🏥
স্বাস্থ্যসেবা সম্প্রসারণউপজেলা/ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যকেন্দ্র, মাতৃ - শিশু চিকিৎসা, মোবাইল হেলথ ক্যাম্প।
💻
ডিজিটাল সেবাসবার জন্য সহজ সরকারি/নাগরিক সেবা - ডিজিটাল সার্ভিস সেন্টার ও হেল্পডেস্ক।
📚
শিক্ষা ও স্কিলট্যালেন্ট নর্শিং, কোর্স/ট্রেনিং, বৃত্তি - স্কুল - কলেজ থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত।

ভোট জিতলে অঙ্গীকার

  • পানি, রাস্তা, বিদ্যুৎ - প্রয়োজনভিত্তিক উন্নয়ন প্রকল্পে অগ্রাধিকার ও স্বচ্ছ বাস্তবায়ন।
  • শিক্ষা - স্বাস্থ্য - কর্মসংস্থানে জবাবদিহিমূলক বাজেট বরাদ্দ ও তদারকি।
  • দুর্নীতি - মাদক - সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স; নিরাপদ জনপথ ও সামাজিক নিরাপত্তা।
  • প্রবাসী/যুবসমাজের জন্য পুনর্বাসন ও উদ্যোক্তা সহায়তা কর্মসূচি।
  • জনগণের বাজেটের প্রতিটি টাকার হিসাব দু’উপজেলার প্রতিটি বাজারে ডিজিটাল বিলবোর্ডে প্রকাশ করা হবে।
  • মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে Zero Tolerance নীতি অনুসরণ করা হবে।
  • সাংসদ হিসেবে প্রাপ্ত বেতন - ভাতা জনগণের কল্যাণে ব্যয় করা হবে, ব্যক্তিগত কোনো সুবিধা নেওয়া হবে না।
  • বুড়িমারী স্থলবন্দরের জবাবদিহিমূলক রক্ষণাবেক্ষণ ও বুড়িমারী - ঢাকা রুটে দ্রুত ট্রেন চালু করা হবে।
  • তিস্তা - পাড়ের মানুষের পুনর্বাসন ও কর্মসংস্থানের নিশ্চয়তা প্রদান করা হবে।
  • দল - মত - ধর্ম - বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য কাজ করার অঙ্গীকার - “আমি সবার, সবাই আমার।”

আপনার ভোট - আপনার শক্তি

আপনার একটি ভোট হাতীবান্ধা - পাটগ্রামের ভাগ্য পরিবর্তন করতে পারে। শিক্ষিত, সৎ ও সচেতন মানুষ হিসেবে শিহাব আহমেদের প্রগতিশীল ভাবনা ও কাজকে সামনে আনুন। তিনি নির্বাচিত হলে জাতীয় ও স্থানীয় সমন্বয়ে পরিকল্পিত উন্নয়ন - বিশুদ্ধ পানি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান - সবকিছু আপনার দোরগোড়ায় পৌঁছাবে।

“এই দেশকে নিঃস্বার্থভাবে কিছু দিতে এসেছি, নিতে নয়।”

ভিডিও সাক্ষাৎকার

RJ কিবরিয়ার সঙ্গে শিহাব আহমেদের অনুপ্রেরণাদায়ী আলাপচারিতা।

জীবন কাহিনি (সংক্ষেপে)

শৈশব থেকেই মানুষের পাশে থাকার ইচ্ছা থেকে তিনি পড়াশোনার পাশাপাশি কাজ শিখেছেন। প্রবাস জীবনে কঠোর পরিশ্রম ও সততার মাধ্যমে ব্যবসা দাঁড় করিয়ে দেশে টিম গড়ে তোলেন। সেই অভিজ্ঞতা নিয়েই জল, শিক্ষা ও স্বাস্থ্যকে কেন্দ্র করে হাতীবান্ধা - পাটগ্রামের উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করছেন। তাঁর বিশ্বাস - স্বচ্ছতা, জবাবদিহি এবং পরিকল্পিত উদ্যোগই টেকসই উন্নয়নের চাবিকাঠি।

'শিহাব আহমেদ পরিবার' কমিউনিটিতে যুক্ত হোন

একসাথে চলার এই মুহূর্তকে সফল করতে আপনার অংশগ্রহণই আমাদের শক্তি।